টেলিকম কোম্পানিগুলো সেই নির্দেশ মোতাবেক রাত ১০টা ৩০ মিনিট থেকে তাদের 3G এবং 4G সেবা বন্ধ করে দেয়। তখন দেশজুড়ে শুধু মাত্র 2G সেবা চালু ছিল। এর ফলে সাধারন মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থেকে বিছিন্ন হয়ে পড়ে।
BTRC থেকে এই নির্দেশের কারণ হিসেবে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনি প্রচারণাকে ঘিরে যেন কোনো প্রকার গুজব বা জনবিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যগ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার, সকাল ৯ টা থেকে আবার 3G এবং 4G সেবা চালু করা হয়।
ধারণা করা যায় যে, নির্বাচনের আগে আবারও 3G এবং 4G সেবা বন্ধ করা হতে পারে।
এরকম পরিস্থিতিতে 2G নেটওয়ার্কে Stable Data Connectivity পেতে আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস থেকে Preferred Network হিসেবে Only 2G সিলেক্ট করে ডাটা কানেকশন চালু করুন।


0 Comments